• আজ

    মোংলা বন্দরের চেয়ারম্যান মীর এরশাদ আলী

    মোংলা বন্দরের চেয়ারম্যান মীর এরশাদ আলী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২৩ | ৬:৪০ অপরাহ্ণ

    মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এই নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগের জন্য নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

    আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন কমডোর মো. জিয়াউল হক। তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

    বাংলাদেশ শিপিং করপোরেশনের এমডি এস এম মনিরুজ্জামানকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০