• আজ

    যাত্রাবাড়ীতে সাবেক এনএসআই সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

    যাত্রাবাড়ীতে সাবেক এনএসআই সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ

    যাত্রাবাড়ী থানার পাড়াডগাই মোমিনবাগ এলাকার একটি বাসা থেকে মো. মনির হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশউদ্ধার করেছে পুলিশ। মনির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক সদস্য ছিলেন বলে সূত্র মাধ্যমে জানা গেছে।

    বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম।

    এসআই শাহ্ আলম বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর পাড়াডগাই মোমিনবাগ এলাকার একটি বাসা থেকে মনির নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তিনি এনএসআইর সাবেক সদস্য। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    নিহত মনিরের খালাতো বোন আরিফা আক্তার বলেন, আমার ভাই শারীরিক প্রতিবন্ধী কোঠায় এনএসআইতে চাকরি করতেন। এখন চাকরি করেন না। এলাকায়ই কম্পিউটারের ব্যবসা করেন। আজ তার রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০