• আজ

    যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন : সিইসি

    যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন : সিইসি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৪ | ৩:৪৯ অপরাহ্ণ

    জাতীয় নির্বাচন যেকোনো সময় আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন আয়োজনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

    তবে জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    নির্বাচন কমিশন গঠনের পরদিন থেকে জাতীয় নির্বাচনের জন্য কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার, তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০