- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ এপ্রিল ২০২২ | ৬:১৪ অপরাহ্ণ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাউশি) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে সিদ্ধান্ত হয়েছিল, তা পাল্টানো হয়েছে। এখন স্কুল-কলেজ ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখা হবে।তবে রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন (শুক্র ও শনিবার)
আজ সোমবার এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হলো। এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।
আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||