• আজ

    রাজধানীতে ইয়াবা-হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৫৭

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মার্চ ২০২২ | ১১:৫৫ পূর্বাহ্ণ

    রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    বুধবার (২ মার্চ) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

    আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

    তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৯ হাজার ১৩৯ পিস ইয়াবা, ২০৫ গ্রাম (১১০ পুরিয়া) হেরোইন ও ২৪ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১