- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মার্চ ২০২২ | ২:১৬ অপরাহ্ণ
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৩০ মার্চ) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৫৫৪ পিস ইয়াবা, ৮০ গ্রাম (১১১ পুরিয়া) হেরোইন, ৫৪ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||