- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৩ | ৪:৪১ অপরাহ্ণ
রাজধানীর শ্যামপুর এলাকায় ট্রাকের চাপায় মো. সুলতান আহমেদ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় রডের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর অবস্থায় সুলতানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ফজল বলেন, সকালের দিকে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় আমরা রডের কাজ করছিলাম। এসময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় সুলতান। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুলতানের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী থানা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||