- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জানুয়ারি ২০২৩ | ১১:২৬ পূর্বাহ্ণ
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী সিএনজির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজিচালক মো. মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী পলাশ শেখ (৫০)। আহতরা হলেন মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান বলেন, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে ভোর ৫টার দিকে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় সিএনজি। এতে সিএনজিচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত মাছ ব্যবসায়ী পলাশ শেখের ছেলে তাহসান শেখ বলেন, আমার বাবাসহ আরও তিনজন যাত্রাবাড়ী আড়ত থেকে মাছ কিনে মুক্তারপুর ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। আমাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উড়পাড়া গ্রামে।
নিহত সিএনজিচালকের মামা ফারুক হোসেন বলেন, মমিন পেশায় একজন সিএনজিচালক। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দায়। বাবার নাম দানেশ মিয়া।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||