• আজ

    রাজধানীতে ডিএনসিসির অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

    রাজধানীতে ডিএনসিসির অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ আগস্ট ২০২৩ | ৭:১৫ অপরাহ্ণ

    ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে চার বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    শনিবার (৫ আগস্ট) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুর ও অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও শিল্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে চারটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৪ মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করা হয় ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

    অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও শিল্প এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নয়ন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকাপ্লট পরিদর্শন করা হয়। লার্ভা জন্মাতে পারে এমন পরিবেশ থাকায় কয়েকটি ভবন মালিককে সতর্ক করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০