• আজ

    রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

    রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২২ | ২:৪৩ অপরাহ্ণ

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

    গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৯৮ পিস ইয়াবা, ২৯ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৫ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

    গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০