- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ২:১১ অপরাহ্ণ
প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে ডিএমপি। এই অভিযানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দসহ ডিএমপির বিভিন্ন থানায় ৩৯টি মামলা করা হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা ও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ৫৬৯ পিস ইয়াবা, ৭৭ কেজি ৩৮০ গ্রাম গাঁজা ও ৩৫.৫ গ্রাম ৩০৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||