• আজ

    রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৩৮ পূর্বাহ্ণ

    রাজধানীতে প্রতিদিন নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএমপি। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

    আটকের সময় তাদের হেফাজত থেকে ৭৪৩৭ পিস ইয়াবা, ৬০ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন ও ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

    আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রুজু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০