• আজ

    রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

    রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ

    রাজধানীতে প্রতিদিন নিয়মিত বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিএমপি। অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৭০২ পিস ইয়াবা, ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০২ গ্রাম হেরোইন ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

    শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১