- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানে রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৯ হাজার ৬৪৯ ইয়াবা ও ৪৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ১৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||