- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ
রাজধানীর পলাশী মোড় এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইয়াসিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগনে মুরাদ জানান, ইয়াসিন বাইসাইকেলে বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করেন। আজ বাইসাইকেলযোগে পলাশী এলাকায় আসা মাত্র একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায়। সবশেষ তিনি রাজধানীর জিগাতলা এলাকায় থেকে খাবার সরবরাহের কাজ করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||