• আজ

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ মে ২০২২ | ২:৫৬ অপরাহ্ণ

    রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    সোমবার (৯ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১০ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৪৮০ পিস ইয়াবা, ৭১ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৮১ পুরিয়া হেরোইন, চার বোতল বিদেশি মদ ও ১২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

    গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০