• আজ

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৭

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ জুলাই ২০২২ | ১২:৩১ অপরাহ্ণ

    রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, সাত কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

    বুধবার (২৭ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা রুজু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১