• আজ

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৮ পূর্বাহ্ণ

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    এ সময় তাদের কাছ থেকে আট হাজার ৫১১ পিস ইয়াবা, ২৬৪ গ্রাম হেরোইন, ৯১ কেজি ৭০৫ গ্রাম গাঁজা ও ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১