• আজ

    রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২৩ | ৭:০৯ অপরাহ্ণ

    রাজধানীর কদমতলী থানার নামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে সহযোগীসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    গ্রেপ্তাররা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৪৮) ও তার সহযোগী মো. বাবু (৩৩)।

    সোমবার (২৭ মার্চ) র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    র‌্যাব জানায়, রোববার (২৬ মার্চ) রাজধানীর কদমতলী থানার নামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু ও তার মাদক ব্যবসার সহযোগী বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসামি দিলুকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। আর বাবুর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০