- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২১ | ১০:৪৮ অপরাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনা বাড়াতে সারাদেশে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ যুবলীগ। এরই অংশ হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজমের উদ্যোগে মতিঝিল শাপলা চত্বর, কাকরাইলে কর্নফুলি সিটি গার্ডেন মাকের্টের বিপরীতে তৃতীয় দিনের মতো মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়।
বুধবার তৃতীয় দিনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মেডিকেল টিমের সমন্বয়ক ডা. হেলাল উদ্দিন। এ সময় যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মেডিকেল টিমের সমন্বয়ক ডা. হেলাল উদ্দিন বলেন, যুবলীগের মানবিক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে সারাদেশে জনসচেতনা বাড়াতে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||