• আজ

    রাজধানীর আগারগাঁওয়ে এসি বাসে আগুন

    রাজধানীর আগারগাঁওয়ে এসি বাসে আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ আগস্ট ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

    প্রায়ই বিভিন্ন সড়ক মহাসড়কে তীব্র গরমের কারণে চলন্ত গাড়িতে আগুনের ঘটনা ঘটে। এবার রাজধানীর আগারগাঁও ট্রাফিক সিগন্যালে একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লেগেছে।

    বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার নীলিমা খানম জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিনা কোম্পানির একটি বাসে অগ্নিকাণ্ডের খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের তথ্য জানা যায়নি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১