• আজ

    রাজধানীর শাহবাগ থেকে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

    রাজধানীর শাহবাগ থেকে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জুন ২০২৩ | ৩:৫৫ অপরাহ্ণ

    রাজধানী শাহবাগ এলাকা থেকে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর মাতুব্বর নামে একজনকে হত্যার ঘটনায় করা মামলার আসামি তারা। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান আসামি কাউছার মাতুব্বরও রয়েছেন।

    মঙ্গলবার (১৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি জানান, সোমবার রাতে র‌্যাব-৩ এবং র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃত বাকি আসামিরা হলেন- সরোয়ার মাতুব্বর, ছানু মাতুব্বর ও সিরাজুল ইসলাম সিরু।

    সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, জমিজমা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ মে ভিকটিম আলমগীর মাতুব্বরের ভাতিজা শাহ আলম লোকজন নিয়ে তাদের বাড়ির পাশেই পৈত্রিক ধানের জমিতে ধান কাটতে যায়। এ সময় গ্রেফতারকৃত কাউছার মাতুব্বরের নেতৃত্বে অপরাপর আসামিরাসহ অর্ধশতাধিক লোকজন দেশীয় ঢাল-সড়কি, লোহার রড, রামদা, ছ্যানদা, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় আলমগীর মাতুব্বরসহ তার পরিবারের লোকজন এবং নিকটাত্মীয় মিলে প্রায় ১৫ জন গুরুতর জখম হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে সন্ধ্যায় আলমগীর মাতুব্বর মারা যান।

    ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৫ মে ভাঙ্গা থানায় কাউছার মাতুব্বরকে প্রধান আসামি করে মোট ৫৭ জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আসামিরা দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করতে থাকে। পলাতক থাকা অবস্থায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-৩ এবং র‌্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল প্রধান আসামি কাউছার মাতুব্বরসহ এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১