- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ
বাজারে নিত্যপণ্যের দাম রাতারাতি কমানো সম্ভব নয়। তবে, অভিযানের কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে মনিটরিং টিম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে অভিযান শেষে এসব কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের এই টিম।
অভিযানে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। তবে নজরদারি চালানো হয়। এসময় পণ্যের বাড়তি দামের কারণ হিসেবে কারওয়ান বাজারের সিন্ডিকেটকে দোষারোপ করেন বনানী কাঁচাবাজারের ব্যবসায়ীরা। পাইকারি বাজার থেকে পণ্য কেনার পরও খুচরা ব্যবসায়ীদের রশিদ দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তাঁরা।
অভিযানের নেতৃত্বদানকারী বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুলতানা আক্তার জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে বাজারে অভিযানের সংখ্যা বাড়ানো হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||