- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩ | ৭:২৩ অপরাহ্ণ
সিরিয়ার ইদলিব প্রদেশে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন ৩৪ জন। এছাড়াও ৬০ জনেরও বেশি আহত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রুশ বিমান বাহিনীর রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত জানিয়েছে, শনিবার ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি সৈন্যদের অবস্থানে গোলাবর্ষণে জড়িত অবৈধ সশস্ত্র গোষ্ঠীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
কুলিত বলেন, ২৪ ঘণ্টায় সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাতবার হামলা চালিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠী।
সিরিয়ার সেনাবাহিনী ইদলিব ও আলেপ্পো প্রদেশে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে, যারা ইসলামপন্থী জিহাদি বলে দাবি করে। তবে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করেছে বিদ্রোহীরা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা বলছেন, মস্কো এবং দামেস্ক উভয়ই গাজা সংঘাত নিয়ে বিশ্বের ব্যস্ততার সুযোগ নিয়ে এমন একটি অঞ্চলে আঘাত হেনেছে যেখানে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||