• আজ

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৩ | ১:০২ অপরাহ্ণ

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চালান। শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করে ইউরেনিয়াম বহনকারী গাড়ি।

    বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীস কুমার স্যানাল।

    তিনি বলেন, ‘ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এছাড়া, ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকার রূপপুর পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১