• আজ

    লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাত

    লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ

    উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি সৃষ্টি হলে নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে পরদিন শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

    সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও বৃষ্টি একই রকম থাকতে পারে। তবে শুক্রবার-শনিবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১