• আজ

    লাদাখে চীন-ভারত ৯ ঘণ্টা আলোচনা

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২১ | ১০:২৪ পূর্বাহ্ণ

    ফের একবার বৈঠক করল চীন ও ভারত। কমান্ডার পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, গতকাল সকাল থেকে চীন ও ভারতের নিয়ন্ত্রণ রেখার মোল্ডো সীমান্তে এক বৈঠক হয়। প্রায় নয় ঘণ্টা ধরে চলে এই বৈঠক। কার্যত লাদাখের একাধিক অংশে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে চীন ও ভারতের সেনাবাহিনী। দ্রæত সীমান্ত সমস্যা মেটানো নিয়েই আলোচনা হয় দুদেশের সেনাবাহিনীর মধ্যে।

    এর আগে ৯ এপ্রিল একবার সেনা পর্যায়ের বৈঠক হয়েছিল দুই দেশের মধ্যে। কিন্তু তা তেমন ফলপ্রসূ হয়নি। এই অবস্থায় ১২তম বৈঠকে মুখোমুখি হয় চীন ও ভারত। পূর্ব লাদাখের বিতর্কিত অংশ থেকে সেনা সরাতেই এই বৈঠক। হট স্প্রিং এবং গোগরা পোস্ট নিয়েও দুই দেশের সেনা কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০