• আজ

    শনিবার জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কি না

    শনিবার জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কি না

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৪ | ৯:২৭ পূর্বাহ্ণ

    সারাদেশে চলমান তীব্র দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি না সে বিষয়ে শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার।

    রাজধানীর সচিবালায়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

    বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাপমাত্রার কথা বলা যায় না। আপ-ডাউন হয়। আমাদের দুদিন (শুক্র ও শনিবার) বন্ধ আছে, আমরা একটু দেখি। দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব।

    আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা বলেছে যে তাপমাত্রাটা বাড়তে পারে। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় বিদেশে আছেন। উনি কালকেই (শুক্রবার) বোধহয় ফিরবেন, তিনি ফেরার পর আমরা সিদ্ধান্ত নেব।

    তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কিছু প্রস্তাবনা দিয়েছে। যদি স্কুল খোলা রাখা হয় তবে শিশুদের স্কুলের সময় এগিয়ে আনা এবং ক্লাস সংখ্যা কমানোরও প্রস্তাব দিয়েছে তারা। এ বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কিনা, জানতে চাইলে শামসুন নাহার বলেন, সেটা নিয়ে কাজ করবো পরে। আগে সামনের যেটা আছে সেটা শেষ করে নিই।

    আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না, এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনলাইন তো আছে, সেটা আমরা পরে দেখবো। গ্রাম পর্যায়ে স্কুল আছে, তারা অনলাইনে অভ্যস্ত না। অতএব সবকিছু চিন্তা করেই আমাদের কাজ করতে হবে।

    দেশব্যাপী তাপদাহ বইছে। ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী রোববার থেকে স্কুল খোলার কথা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০