• আজ

    শপিংমল ও দোকানপাট খুলছে কাল

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২১ | ৩:২৬ অপরাহ্ণ

    দেশের মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে কঠোর বিধিনিষেধ বা ‘লকডাউন’ ছেড়ে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলার দিকে হাঁটছে সরকার। চলমান লকডাউন শেষে ২৮ এপ্রিলের পর আর লকডাউন থাকছে না। এর বদলে কঠোরভাবে শতভাগ ‘নো মাস্ক নো সার্ভিস’ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। এরই অংশ হিসাবে কাল (রোববার) থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়ে শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া আগামী ২৯ এপ্রিল থেকে গণপরিবহণও চলাচলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে-এমন আভাস দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০