• আজ

    শহিদ ময়েজউদ্দিনের সমাধিতে অ্যাডভোকেট মেয়র জাহাঙ্গীর আলমের শ্রদ্ধা নিবেদন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৮:১৬ অপরাহ্ণ

    গাজীপুরের বরেণ্য রাজনীতিক শহিদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

    সোমবার ভোরে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

    এ সময় গাসিক মেয়র বলেন, ১৯৮৪ সালের আজকের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিয়ে তিনি শহিদ হন। আমরা জাতির জনকের উত্তরসূরি হিসেবে গাজীপুরের জাতীয় এ বীরের প্রতি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ লাখ নাগরিকের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে ১৫ আগস্ট শহিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সব শহিদের রুহের মাগফিরাত কামনা করছি।

    এ সময় উপস্থিত ছিলেন শহিদ ময়েজউদ্দিনের মেয়ে সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১