- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক ছাত্র ঐক্য।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ সমাবেশে নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন বলেন, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পেটুয়া বাহিনী ব্যবহার করছে। ভিসিদের আচরণ দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের কর্মী।
শাবিপ্রবি ভিসির পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সন্ত্রাসমুক্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে। অনিয়মের বিরুদ্ধে ছাত্রসমাজ কতটা প্রতিবাদী তার পরীক্ষা নিচ্ছে। কারণ, সরকারের আরও একবার ফ্যাসিবাদী স্টাইলে ক্ষমতা দখলের নীলনকশা রয়েছে। শাবিপ্রবির প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শুধু শাবিপ্রবি নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেছে, ওই ভিসির পদত্যাগ দাবি করছে।
তিনি বলেন, শাবিপ্রবির আন্দোলন নিয়ে টালবাহানা করলে কিংবা ছাত্রলীগের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সহযোগিতায় এবং জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত পুলিশ বাহিনী দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি হামলা-মামলা অব্যাহত রাখে, তাহলে এ দেশের ছাত্র-জনতা বসে থাকবে না। গুম-খুন আর ভয়-ভীতি দেখিয়ে টিকে থাকা এই জুলুমবাজ সরকারের গদি ধরেই হয়তো টান দেবে।
নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক শাওন রহমান, সাংস্কৃতিক সম্পাদক রাসেল, কেন্দ্রীয় সদস্য জেরিফ ফারুকী ও নাগরিক ছাত্র ঐক্যের মহানগর শাখার সভাপতি আলিফ প্রমুখ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||