• আজ

    শাহজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

    শাহজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জুলাই ২০২৩ | ৬:১১ অপরাহ্ণ

    রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ অলিউল্লাহ (৩৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি শাজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাত ১টার দিকে শাহজাহানপুর থানাধীন গুলবাগ জোয়ারদার লেন এলাকায় এ ঘটনা ঘটে।

    পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

    নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া মামুন জানান, মোহাম্মদ অলিউল্লাহ ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে যুবলীগ করেন। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মোহাম্মদ অলিউল্লাহ শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ নবীউল্লাহর সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার ১০ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জাননো হয়েছে।

    ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের বিষয় সামনে না এলেও পরিবারের সদস্যদের ধারণা, ব্যবসায়িক বা রাজনৈতিক দ্বন্দ্বের জেরে খুন হতে পারেন অলিউল্লাহ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১