• আজ

    শিক্ষকদের দেখে ব্যবসায়ীরা উত্তেজিত, ইট-পাটকেল নিক্ষেপ

    শিক্ষকদের দেখে ব্যবসায়ীরা উত্তেজিত, ইট-পাটকেল নিক্ষেপ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ এপ্রিল ২০২২ | ২:০৯ অপরাহ্ণ

    সংঘর্ষের বিষয়ে মীমাংসা করার জন্য আজ দুপুরের দিকে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

    তবে শিক্ষকদের প্রতিনিধি দল দেখে ব্যবসায়ীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন এবং তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে শিক্ষকরা ঘটনাস্থল থেকে ক্যাম্পাসের ভেতরে চলে যান। তখন কয়েকজন নারীর শিক্ষককে মাটিতে পড়ে যেতে দেখা যায়।

    রাজধানীতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ইতোমধ্যে ৫ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।
    গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০