• আজ

    শিবচরে স্পিডবোট ডুবি: ২৬ লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মে ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ

    মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

    আজ সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    কাঁঠালবাড়ী নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

    তবে দুর্ঘটনাকবলিত স্পিডবোটে কতজন ছিলেন তা জানা যায়নি। তবে স্পিডবোটটি মাঝারি ধরনের। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০