- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৬ অপরাহ্ণ
শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৩ হাজার ১৫৫ জন। একই সময়ে এ রোগে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ১২৪ জন।
গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ জন। একই সময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||