- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২৩ | ৩:১৫ অপরাহ্ণ
চিড়িয়াখানা নিয়ে মানুষের উৎসাহের যেন কমতি নেই। খাঁচায় বন্দি প্রাণীদের খুব কাছ থেকে দেখার অভিপ্রায় মানুষের স্বভাবজাত। তাই তো প্রতিদিন চিড়িখানায় ভিড় জমান অগণিত মানুষ। তবে এই উদ্দীপনায় কিছুটা ভাটা পড়েছে টানা তিন দিনের শীতে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সরেজমিনে জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় এমন অবস্থা।
চিড়িয়াখানায় ঘুরে দেখা যায়, অন্যান্য দিনে এই সময়ে চিড়িয়াখানা মুখরিত হয়ে উঠে দর্শনার্থীদের পদচারণায়। কিন্তু তীব্র শীতে জবুথবু রাজধানীবাসী। ফলে চিড়িয়াখানায় দেখা যায়নি চির চেনা রূপ। খাঁচার প্রাণীরাও যেন শীতে কাঁতর।
এক দর্শনার্থী বলেন, পশুগুলো শান্ত হয়ে গেছে। বনের পশুদের মতো দৌড়ঝাঁপ নেই। যার কারণ তীব্র শীত। কেন যেন নিস্তেজ লাগছে সবগুলো প্রাণীকে।
আবহাওয়াবিদরা বলছেন, গত তিন দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সারাদেশ। তাপমাত্রার পারদ নামছে। সারাদিন সূর্যের দেখা নেই। আগামী দুই দিন শীতের দাপট অব্যাহত থাকবে। পৌষের শেষার্ধে কনকনে ঠান্ডায় শীতার্ত হয়ে পড়েছে প্রাণীকুল।
দর্শনার্থীদের চাপ নিয়ে জানতে চাইলে টিকেট বিক্রেতা নিয়ন বলেন, কত কয়েকদিন দর্শনার্থীদের খুব একটা চাপ নেই। টিকেট বিক্রি অর্ধেকে নেমে এসেছে। শীতের কারণে অনেকই আসছেন না। বেলা বাড়ার সাথে উপস্থিতি কিছুটা বাড়লেও, আগের মতো জমে না বলে দাবি তার।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ডা. মো. ওয়ালিউর রহমান বলেন, শীতের প্রভাবে দর্শনার্থী কিছুটা কমেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীও বাড়ে। শীতে প্রাণীদের নিরাপত্তায় খড়ের ব্যবস্থা করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||