• আজ

    শেখ হাসিনার জন্মদিন মানেই জাতির উৎসবের দিন : ডেপুটি স্পিকার

    শেখ হাসিনার জন্মদিন মানেই জাতির উৎসবের দিন : ডেপুটি স্পিকার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ

    ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, শেখ হাসিনার জন্মদিন মানেই জাতির উৎসবের দিন। বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে নৌকা প্রতীক। জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই প্রতীকের মাধ্যমে সবাইকে একসূত্রে গেঁথেছিলেন, এনে দিয়েছেন স্বাধীনতা। তার অবর্তমানে নৌকার হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির শিখরে।

    আজ ইছামতি নদী, কোনাবাড়ী, সাথিয়াতে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ডেপুটি স্পিকার বলেন, জাতির জন্য আজ একটি আনন্দের দিন। এই দিনেই প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা পৃথিবীতে এসেছেন। যিনি যাদুকরী নেতৃত্বের মাধ্যমে বিশ্বনেতাদের তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের একটা পরিচিতি এনে দিয়েছেন। জাতিসংঘের ঘোষণায় আদায় করে নিয়েছেন বিশ্বের তৃতীয় সেরা প্রধানমন্ত্রীর মর্যাদা। আর এ সব কিছুর সাথেই জড়িয়ে আছে নৌকা প্রতীক।
    এদিকে একই দিন সাথিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবসময় শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন, তাদের জন্য আজীবন লড়াই করেছেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তার কন্যা শেখ হাসিনা তার আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ’৭৫ পরবর্তী অন্ধকারাচ্ছন্ন দেশকে আলোর পথ দেখাচ্ছেন।

    ডেপুটি স্পিকারের নিজ বাসভবনে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনি নৌকা চত্তরে পুষ্পস্তবক অর্পণ ও গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিতরণ পরিদর্শন করেন।

    ১১দিন ব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতায় বাগচী চ্যালেঞ্জার, মায়ের দোয়া, আফরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

    সাথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর চেয়ারম্যান এস. এম. আসিফ রঞ্জন শামস বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১