- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২১ | ১১:৩৯ পূর্বাহ্ণ
সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবেন দেশের সনাতন ধর্মের অনুসারীরা।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ থাকবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতবারের মতো এবারও বিরত থাকবে সব ধরনের সমাবেশ, শোভাযাত্রা ও মিছিল।
প্রায় পাঁচ হাজার বছর আগে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্ট শক্তি যখন ন্যায়-নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তার আবির্ভাব বিশ্বের ইতিহাসে নতুন এক যুগের সূচনা করে। নির্যাতিত-নিপীড়িত মানুষকে রক্ষায় তিনি পরিত্রাতার ভূমিকা পালন করেন, অন্ধকার সরিয়ে পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করেন।
জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জন্মাষ্টমী উৎসব উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে একদিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||