• আজ

    শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রা শুরু

    শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রা শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০৮ অপরাহ্ণ

    শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে শুরু হয়েছে শোভাযাত্রা। পলাশী মোড় থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

    রাজধানী পলাশীর মোড়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন কমিটি একটি শোভাযাত্রা আয়োজন করে। শোভাযাত্রা পূর্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওবায়দুল কাদেরের বক্তব্যের পর শোভাযাত্রাটি উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র।

    শোভাযাত্রায় হিন্দু ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন। তাছাড়া কয়েক শতাধিক ট্রাক ও পিকআপে করে মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০