• আজ

    সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনী হওয়া অত্যাবশ্যক: জিএম কাদের

    সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনী হওয়া অত্যাবশ্যক: জিএম কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২৩ | ৫:১২ অপরাহ্ণ

    সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী চেয়েছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

    তিনি বলেন, সংসদ কার্যত আইন প্রণয়ণে শুধুমাত্র সরকারকে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু করার জন্য সক্ষম নয়। এজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী হওয়া অত্যাবশ্যক।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের সমাপনী বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
    জিএম কাদের আরো বলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকারি দল সংসদে সংখ্যাগরিষ্ঠ। আর ৭০ অনুচ্ছেদের কারণে সার্বক্ষণিকভাবে তারা ব্যস্ত থাকে বা সরকারের যে কোনো সরকারি প্রস্তাবের পক্ষে সরকারের সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকে। ফলে সরকারি আইন সরকারি দলের সম্মতি পায় ও সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বাভাবিকভাবেই তা সংসদে অনুমোদন পায়। সংশোধন, গ্রহণ বা বর্জন সরকারের মর্জির ওপর নির্ভর করে। সংসদ কার্যত আইন প্রণয়ণে শুধুমাত্র সরকারকে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু করার জন্য সক্ষম নয়। এজন্য আমি বলতে চাই যে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী হওয়া অত্যাবশ্যক।

    জাপা চেয়ারম্যান আরো বলেন, মন্ত্রণালয়গুলোকে স্থায়ী কমিটির কাছে জবাবদিহির ব্যবস্থা থাকা দরকার। কিন্তু সেটা হচ্ছে না। দেখা যায় স্থায়ী কমিটি সুপারিশ করতে পারে। স্থায়ী কমিটি যে সুপারিশ করে মন্ত্রণালয় দেখে না। অনেক সময় যে প্রস্তাবগুলো পাঠানো হয় মন্ত্রণালয় সেটা একেবারেই দেখে না। কমিটি থেকে প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় দেখতে বাধ্য হবে, এ ব্যবস্থা করা যেতে পারে। এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে, আমাদের দেশেও করা যেতে পারে।

    জিএম কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের পরিববর্তে সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করেছেন। বিরোধী দল থেকেও স্থায়ী কমিটির সভাপতি করেছেন এগুলো ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেছিলেন বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করা হবে। আমি প্রস্তাব করছি বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করলে ভালো হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০