- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ অক্টোবর ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ
শাঁখারী বাজার থেকে সদরঘাটে প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার সময় পুরান ঢাকার পাটুয়াটুলির নূর সুপার মার্কেটের উপর থেকে ইট মারাকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রবিবার (১৩ অক্টোবর) নূর সুপার মার্কেটের সামনে রাত ১১:২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সনাতনীরা ওই মার্কেটে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে, এক পক্ষের সাথে আরেক পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশের বাধার মুখে দুই জন আহত হয়। বর্তমানে তারা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে গেলে কোতোয়ালি থানার ওসির উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হন তিনি।
কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, ঘটনা শুনার পর আমি ঘটনাস্থলে যাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি। একপর্যায়ে আমার উপর অতর্কিত আক্রমণ চালানো হয়। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরবর্তীতে সেনাবাহিনী এসে ছত্রভঙ্গ করে দেয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||