• আজ

    সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় ২ মামলা

    সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় ২ মামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুলাই ২০২৩ | ৩:৫৬ অপরাহ্ণ

    রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন ও অপর মামলার বাদী প্রতিষ্ঠানটির স্টাফ মো.মহিদুর রহমান।

    বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় মামলা দুইটি রুজু হয়।

    রুবেল হোসেনের দায়ের করা মামলায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ আনা হয়। এ মামলার এজাহারনামীয় ১২০ জন ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

    অন্যদিকে মো. মহিদুর রহমানের দায়ের করা মামলায় কলেজে ভাঙচুর ও কলেজের স্টাফদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১০৯ জন ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর বাসার বলেন, গতকাল যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের হয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত আছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১