• আজ

    সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়: আবদুস সালাম

    সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়: আবদুস সালাম

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ অক্টোবর ২০২২ | ৭:৪৪ অপরাহ্ণ

    আওয়ামী লীগ সরকার এখন নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম।

    আজ বুধবার (১৯ অক্টোবর) বেলা ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সালাম। নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ছাড়াও গত সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত কাউন্সিলর প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, পতনোন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সারাদেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা-মামলার পুরনো অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে। আবদুস সালাম অভিযোগ করেন-চলমান আন্দোলন কর্মসূচিগুলোতে জনতার বাধভাঙ্গা জোয়ার ঠেকাতে সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, তারা কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে এ পর্যন্ত ৫ জনকে হত্যা এবং শত শত নেতাকর্মীকে আহত করেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১