- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২২ | ১:৪৮ অপরাহ্ণ
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর।
এ উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ওই আসনটি শূন্য হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||