• আজ

    সাবেক এমপি আউয়াল ৪ দিনের রিমান্ডে

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ মে ২০২১ | ৮:৩৪ অপরাহ্ণ

    রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী শাহিন হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি আউয়ালের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নিবানা খায়ের জেসী আজ শুক্রবার এই আদেশ দেন।

    এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সাংসদ আউয়ালসহ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আউয়ালসহ তিনজনের চার দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন নূর মোহাম্মাদ হাসান (১৯) ও জহিরুল ইসলাম ওরফে বাবু (২৭)।

    এইহত্যা মামলার অন্যতম আসামি মানিক র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১