• আজ

    সাবেক এমপি বদির বিরুদ্ধে চলবে দুর্নীতি মামলা : হাইকোর্ট

    সাবেক এমপি বদির বিরুদ্ধে চলবে দুর্নীতি মামলা : হাইকোর্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৪:১০ অপরাহ্ণ

    কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের হওয়া মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

    আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।

    ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়। পরে ওই মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বাদির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১