- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জুলাই ২০২৩ | ৭:১৪ অপরাহ্ণ
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৫১ জন মারা গেলেন।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৬৮ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫২৬ জন। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫১ হাজার ৮৩২ জন হাসপাতালে ভর্তি হেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ হাজার ২০০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হন ২২ হাজার ৬৩২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৪২ হাজার ১৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩ হাজার ৯৯৩ জন এবং ঢাকার বাইরের ১৮ হাজার ২০২ জন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||