- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২২ | ২:২৩ অপরাহ্ণ
আবহাওয়া শুষ্ক এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার হেমন্তের প্রথম মাস কার্তিকের ২০ তারিখ। অনেক জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে এখন শীতের আমেজ, কমেছে তাপমাত্রা। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে থাকবে বলে এরই মধ্যে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নভেম্বরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||