• আজ

    সারাদেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

    সারাদেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ আগস্ট ২০২৩ | ৯:৩২ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা মোট ৩০৩ জন হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৪৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ৬৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৪২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ১৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৯৫০ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ২২৭ জন ছাড়পত্র পেয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ৭ জন ঢাকা সিটিতে এবং তিনজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ২৪১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬২ জন মারা যায়।

    চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৬৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৪ হাজার ৫২৩ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৯ হাজার ৯৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

    চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ২৯ হাজার ৬০২ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ২৪ হাজার ৭২৯ জন ছাড়পত্র পেয়েছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১