• আজ

    সারাদেশে একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৮

    সারাদেশে একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৮

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৩ | ৭:৩৭ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন ডেঙ্গু রোগী।

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ জন। আর ঢাকার বাইরের ২১১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ঢাকার বাইরের একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।

    এ বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ১৮ হাজার ৩০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ২৪৩ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৬২ জন।

    গত ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৭৩৭ জন এবং ঢাকার বাইরের দুই লাখ সাত হাজার তিনজন রয়েছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১